রাজধানীতে বাসের ধাক্কায় সাইকেলচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ কমলাপুর রেলগেটের সামনে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসের ধাক্কায় আল-আমিন শেখ (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে দুর্ঘটনাটি ঘটে। পরে বাসের চালক সজীব আলমকে গ্রেপ্তার করা হয়। বাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশ বলছে, ঢাকা থেকে কক্সবাজারগামী বাসটি সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আল আমিন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আল আমিনের বাড়ির পটুয়াখালী জেলার নাজিরপুরে। তাঁর বাবার নাম জুলফিকার আলীর। ঢাকা বেকারি কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি। মানিকনগর ওয়াসা রোডের শাহজাহানপুর এলাকায় থাকতেন।