রাজধানীতে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশ নিয়ে সংঘর্ষ, ইটের আঘাতে ওসি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলার মানচিত্র

রাজধানীর হাতিরঝিলে এম্ফি থিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশ নিয়ে দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, এম্ফি থিয়েটারের ধারণ ক্ষমতা দুই হাজার জন। তবে অনুষ্ঠান দেখতে প্রায় পাঁচ হাজার জন উপস্থিত হয়েছিল। এতে থিয়েটারের ভেতরে প্রবেশ করা নিয়ে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে যায় পুলিশ। একপর্যায়ে দর্শকদের ছোড়া ইটের আঘাতে ওসি আব্দুর রশিদের মাথায় গুরুতর জখম হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনাথ মিত্র প্রথম আলোকে বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে ওসি আব্দুর রশিদ থানায় বিশ্রাম করছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।