রাজধানীতে বিদেশি পাখির প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলের প্লাটিনাম জিমনেসিয়াম প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী বিদেশি পাখির প্রদর্শনী। আয়োজকেরা বলছেন, এগুলো বন্য পাখি নয়, খাঁচায় পোষা। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড রিয়ারিং অ্যাসোসিয়েশন এ মেলার আয়োজন করেছে।গতকাল বুধবার প্রদর্শনীর উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, যান্ত্রিকতার কারণে যেখানে মানুষের প্রতি মানুষের মমত্বই হারিয়ে যাচ্ছে, সেখানে পাখির প্রতি এমন মমতা খুব একটা দেখা যায় না। তিনি বলেন, অতিথি পাখি ধরা ও পালন করা দণ্ডনীয় অপরাধ। সরকার এ ব্যাপারে সচেষ্ট। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নতুন প্রজন্মকে এসব পাখি সম্পর্কে জানতে হবে।প্রদর্শনী স্থলে ব্লু গোল্ড ম্যাকাও, গ্রিন উইং ম্যাকাও, হ্যান্স ম্যাকাও, কাইক, পিন্যান্ট, সিনামন, আফ্রিকার গ্রে প্যারেন্ট, রোবিনো রোজেলা, ইস্টার্ন রোজেলা, ব্ল্যাক ক্যাপ লরি, রক পাবলার, বিভিন্ন প্রজাতির কাকাতুয়া ও টিয়া পাখি দেখানো হচ্ছে।আয়োজকেরা জানান, এসব পাখি বিভিন্ন মহাদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো বাসায় পালন করা হয়। এমনও পাখি আছে, যার দাম দুই থেকে ১৬ লাখ টাকা।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপালী ব্যাংকের পরিচালক কাজী মোর্শেদ হোসেন, সাবেক জেলা জজ শামসুল হক, পাখি বিশেষজ্ঞ আবদুল মান্নান, অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন খন্দকার, মহাসচিব আবদুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য দেন।