রাজধানীতে বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার: ডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ জহিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার আনিচ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জহিরুল তাঁর কাছে থাকা পিস্তলের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।
গ্রেপ্তার জহিরুল আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানান আনিচ উদ্দীন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।