রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁর নাম রাজ্জাক হাওলাদার (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ কথা জানান। রাজ্জাক রাজমিস্ত্রির কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

রাজ্জাকের চাচাতো ভাই মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, রাজ্জাকের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার চানপুরা গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল হাওলাদার।

তিনি নন্দীপাড়ায় মাদারটেক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি বলেন, বাইরে কাজ শেষে বাসায় ফিরে তাঁর ভাই যখন নিজ কক্ষের ফ্যানের সুইচ অন করেন, তখন বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।