রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় মো. সানি (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, পোস্তগোলা সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস সানিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
সানি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পরিবারের সঙ্গে থাকত।