রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা মাদকবিরোধী এ অভিযান চালায়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে আজ সকালে জানানো হয়, রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ৯৫৪টি ইয়াবা বড়ি, ১৯৬ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ৬৮ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১০০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯২টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।