রাজধানীতে যানবাহনের বিরুদ্ধে ১১০ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বুধবার ১১০টি পুরোনো যানবাহনের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা আদায় করা হয় ৭৯ হাজার টাকা। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর নটর ডেম কলেজ, টেকনিক্যাল, কলাবাগান, বিজিপ্রেস, আজিমপুর ক্রসিং ও বাণিজ্য মেলা চত্বরে অভিযান চালান। এ ছাড়া রাজধানীর মিরপুরে বিআরটিএর তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এতে ১১০টি মামলা এবং ৭৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একটি ২০ বছরের পুরোনো গাড়ি আটক করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে সহায়তা করে বিআরটিএ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।