রাজধানীতে রাস্তায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি রাস্তায় গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পথচারী, রিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরের তালতলার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পথচারী ইসমাইল হোসেন, রিকশাচালক আলম মিয়া ও মাসুম।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাসায় ফেরেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে গ্যাসলাইনের বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।