রাজধানীতে শুরু হয়েছে থাই খাবার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে থাই ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। সাত দিনব্যাপী ওই উৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত। থাই দূতাবাস, থাই এয়ারওয়েজ ও র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা যৌথভাবে এই উৎসব আয়োজন করেছে।এতে থাকছে বিভিন্ন স্বাদের থাই খাবার এবং থাইল্যান্ড থেকে আসা নৃত্য দলের মনোমুগ্ধকর পরিবেশনা। থাইল্যান্ডের ডুসিট থানি লাগুনা ফুকেট-উৎসব প্রাণবন্ত করার জন্য র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ী পাবেন দুটি ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট। এ ছাড়া সুযোগ থাকছে র‌্যাডিসন হোটেল ব্যাংকক স্যাথর্নের ডিলাক্স কক্ষে সকালের নাশতাসহ চার রাত থাকার সুযোগ।