রাজধানীতে স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের আমলিরটেক এলাকায় গতকাল রোববার লাবণী আক্তার (১৫) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাবণীর মা রাহেলা বেগম বলেন, ‘সকালে পছন্দের খাবার না পেয়ে লাবণী অভিমান করে। পরে তাকে ঘরে রেখে আমি বাজারে যাই। বাজার থেকে ফিরে দেখি ঘরের দরজা লাগানো।’ জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে লাবণীকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাবণীর গ্রামের বাড়ি ময়মসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। তার বাবা বিল্লাল হোসেন। আগারগাঁওয়ে টিনশেডের একটি বাসায় লাবণীরা থাকত।