রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে ও গত সোমবার রাতে রাজধানীতে দুজনের মৃত্যু হয়েছে।এর মধ্যে রাজধানীর রায়েরবাজারে সোমবার রাতে ট্রাকের ধাক্কায় সেকান্দার বেপারী (৬০) নামের একজন নিহত হয়েছেন। অন্যদিকে গতকাল ভোরে ধানমন্ডিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. টুটুল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, ৪ আগস্ট শরীয়তপুর থেকে ঢাকায় বড় ছেলে মোশাররফের উত্তর আদাবরের বাড়িতে আসেন সেকান্দার বেপারী। গত সোমবার ইফতারের পর তিনি চাঁদ হাউজিংয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মেজ ছেলের স্ত্রী কল্পনাকে নিয়ে তিনি রিকশায় নবোদয় হাউজিংয়ে মেজ ছেলের বাসায় যাচ্ছিলেন। পথে বেড়িবাঁধ এলাকায় একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে ছিটকে পড়েন সেকান্দার ও তাঁর পুত্রবধধূ। রাত পৌনে ১১টার দিকে যখন দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, ততক্ষণে সেকান্দারের দেহে আর প্রাণ নেই। দুর্ঘটনায় কল্পনাও গুরুতর আহত হয়েছেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার বিষয়ে নিহত সেকান্দারের বড় ছেলে মোশাররফ বেপারী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।এদিকে গতকাল সকাল ছয়টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় টুটুল নামে এক যুবক নিহত হয়েছেন। টুটুল কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।অ্যাম্বুলেন্সসহ চালক শহীদুল ইসলামকে আটক করেছে ধানমন্ডি থানার পুলিশ।