রাজধানীতে হঠাৎ শিবিরের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে হঠাৎ করেই বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ফকিরেরপুল থেকে মিছিলটি বের হয়ে কালভার্ট রোড দিয়ে পুরানা পল্টনের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রশিবির এ মিছিল বের করে। শিবিরের কেন্দ্রীয় নেতারা মিছিলে উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্রশিবিরের নেতারা বলেন, জামায়াতের নেতাদের একের পর এক গ্রেপ্তার করে সরকার ইসলামী আন্দোলনকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র করছে, তা কোনো দিনই সফল হবে না। শিবিরের নেতারা হুমকি দিয়ে বলেন, এ টি এম আজহারসহ কারাবন্দী নেতাদের অবিলম্বে মুক্তি না দিলে ‘জালিম’ সরকারের পতন নিশ্চিত করা হবে।