রাজধানীতে হাফ পাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীরা ‘হাফ পাস’ স্লোগান দিয়ে রাস্তায় নামেন। একপর্যায়ে তাঁরা বাসে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন
ছবি: প্রথম আলো

‘হাফ পাস’ ভাড়ার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, ফার্মগেটসহ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে তাঁরা এই অবরোধ করেন। কিছু সময় পর অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সায়েন্স ল্যাবরেটরিতে কয়েকটি বাসের জানালার কাচ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাড়ে ১২টার দিকে ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা ‘হাফ পাস’ স্লোগান দিয়ে রাস্তায় নামেন। একপর্যায়ে তাঁরা বাসে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর দুই পাশের লেনই অবরোধ করা হয়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইহসানুল ফিরদাউস প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা চার থেকে পাঁচটি বাসে ভাঙচুর চালিয়েছেন।

মো. ইহসানুল ফিরদাউস আরও বলেন, ভাঙচুরের ঘটনার পর শিক্ষকদের সঙ্গে কথা বলেছে পুলিশ। এরপর শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে ফেরত পাঠানো হয়।