রাজধানীতে ৩০০ ইয়াবাসহ দুই ছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি বিক্রির অভিযোগে দুই ছাত্রকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। দুই ছাত্রের কাছ থেকে ৩০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়া দুই ছাত্র হলেন ঢাকা কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিদুল ইসলাম ওরফে তুষার এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের ছাত্র তানভির হাসান।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর অঞ্চলের পরিদর্শক হেলালউদ্দীন ভূঁইয়া জানান, ক্রেতা সেজে ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে প্রতিটি ইয়াবা ১৯০ টাকা দরে কেনার লোভ দেখানো হয়েছিল।