রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব ও পুলিশের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় বাড়াতে মহানগর পুলিশ ও ঢাকায় কর্মরত র‌্যাব ব্যাটালিয়নের কর্মকর্তাদের মধ্যে গতকাল দুপুরে একটি সভা অনুষ্ঠিত হয়।মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল ইসলামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় কর্মরত র‌্যাবের পাঁচটি ব্যাটালিয়নের প্রধান, মহানগর পুলিশের সব অপরাধ বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতীতের মতো একযোগে কাজ করার সিদ্ধান্ত হয় এবং ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে জোর অভিযান চালানো নিয়ে আলোচনা হয়। চাঁদাবাজ, জঙ্গি ও সন্ত্রাসী গ্রেপ্তারসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় সাধনের ওপর জোর দেন র‌্যাব কর্মকর্তারা।’