রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানের কাছে কাপ্তানবাজার এলাকায় একটি বাসে আগুন লেগেছে। আজ বেলা আড়াইটার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে মদিনা এন্টারপ্রাইজ নামের বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে ওঠে আগুন দিয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শী হানিফ ফ্লাইওভারের নিরাপত্তারক্ষী আব্দুল আলীম বলেন, টোল প্লাজায় ঢোকার পথে কয়েকটি গাড়ি লাইনে দাঁড়ানো ছিল। এ সময় হঠাৎ একটি বাস েথকে যাত্রীরা ‘আগুন আগুন’ বলে চিৎকার করে নেমে পড়ে। এর কিছুক্ষণ পর তারা বাসটির কাছে গিয়ে আগুন জ্বলতে দেখেন। তাঁর দাবি, প্রথমে তাঁরা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।