পুরান ঢাকার রাসায়নিকের দোকানে আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বংশাল মাঠের পাশে একটি রাসায়নিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান প্রথম আলোকে বলেন, রাসায়নিক পদার্থ বিক্রির দোকানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়।
তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন নেভানোর কাজ চলছে। তিনি আরও বলেন, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।