রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাংলামোটরে ১১ তলাবিশিষ্ট রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, ভবনটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।