রাজধানীর বাড্ডায় নারীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম আফরোজা (৩২)। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আফরোজাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে ও কে বা কারা তাঁকে গলাকেটে হত্যা করেছে, তা জানা যায়নি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।