রাজধানীর বিদ্যালয়গুলো লটারির দিকে ঝুঁকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিদ্যালয়গুলোয় প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি-পদ্ধতির গ্রহণযোগ্যতা বাড়ছে। গত বছর ২৪টি সরকারি বিদ্যালয় এবং বেসরকারি ভিকারুননিসা নূন স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ বছর ওই তালিকায় যুক্ত হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল, উদয়ন বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।শিশুশিক্ষার্থীদের ওপর চাপ কমাতে গত বছর থেকে সরকারি স্কুলগুলোয় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এই উদ্যোগ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমাদৃত হয়েছে। ভর্তি-প্রক্রিয়ায় অনিয়মও কমে এসেছে।রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ফরম বিতরণ শুরু হচ্ছে ৫ ডিসেম্বর থেকে, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিদ্যালয়গুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এ তিনটি গুচ্ছে ভাগ করে যথাক্রমে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর লটারি ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্র অনুষ্ঠিত হবে ২৬ (ক ও গ গুচ্ছভুক্ত) ও ২৭ (খ গুচ্ছ) ডিসেম্বর।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে জানান, বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও ফরম বিতরণের সম্ভাব্য তারিখ ঠিক করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।ঢাকার ১৩টি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট আসন আছে দেড় হাজার। আর ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে মোট আসনসংখ্যা ছয় হাজার ৫১। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীতে ৪০৮টি, তৃতীয় শ্রেণীতে এক হাজার ৪১৮, চতুর্থ শ্রেণীতে ৬৬২, পঞ্চম শ্রেণীতে ৪৮২, ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৭১৯, সপ্তম শ্রেণীতে ৩৭১, অষ্টম শ্রেণীতে ৩৯৫ এবং নবম শ্রেণীতে ৫৯৬টি আসন খালি আছে।রাজধানীর খ্যাতনামা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ এরই মধ্যে শেষ হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিতরণও ইতিমধ্যে শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজু আরা বেগম প্রথম আলোকে জানান, এ বছর প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থী আবেদন করেছে। আজ বৃহস্পতিবার তাদের প্রাথমিক বাছাই করে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে জানান, ২ ডিসেম্বর তাঁরা শিক্ষার্থীদের সাক্ষা ৎ কার নেবেন। আর লটারির ড্র অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর।উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়েরও ভর্তি ফরম বিতরণ শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান খালেদা হাবিব জানান, তাঁরা ১০ ও ১১ ডিসেম্বর শিশুদের একটি সাক্ষা ৎ কার নেবেন। এখানে মূলত শিশুদের বয়স যাচাই করা হবে। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লটারির ড্র।ওয়াইডব্লিউসিএ বিদ্যালয়ে ফরম বিতরণ শেষ হয়েছে, চলছে লটারির আয়োজন।