রাজধানীর যেসব এলাকায় দুপুর থেকে গ্যাস থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের চুলা
প্রতীকী ছবি

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

সোমবার রাজধানীর গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ ও ইন্দিরা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কমতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।