রাজধানীর যেসব এলাকায় বিকেল পর্যন্ত গ্যাস থাকবে না
তিতাস গ্যাসের পাইপলাইনে গ্যাসের চাপ বাড়ানোর জন্য পুরান ঢাকার একটি অংশে আজ সোমবার সকাল নয়টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ ফের চালু হবে বিকেল পাঁচটায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপ নিরসনের জন্য রাজধানীর বংশাল ও মুকিমবাজার প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিতরণ লাইনে সংস্কারকাজ করা হবে। এ জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সে এলাকাগুলো হচ্ছে মুকিম কাট/বাজার হাইস্কুল এলাকা, বংশাল, মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতীবাজার, হোসনি দালান, নাজিরাবাজার ও তৎসংলগ্ন এলাকা। এসব এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মুকিম কাট/বাজার হাইস্কুল এলাকা, বংশাল, মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতীবাজার, হোসনি দালান, নাজিরাবাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস থাকবে না।
তিতাস কর্তৃপক্ষ বলছে, বিকেল পাঁচটার মধ্যে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।