রাজধানীর শান্তিনগরে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরে গত শুক্রবার রাতে মোক্তার হোসেন (১৭) নামের এক কিশোর খুন হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোক্তার হোসেন শান্তিনগরের ফুটপাতে জনৈক স্বপনের চায়ের দোকানে কাজ করত। শুক্রবার রাত ১০টার দিকে তিন-চারজন যুবক স্বপনের দোকানে গিয়ে মোক্তারকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যায়। এরপর তার পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত মোক্তার এবং মামলার আসামি ফারুকুল ইসলাম ওরফে রুবেল, খোকন, মারুফ ও আল-আমিন সমবয়সী। ২ মার্চ চা পান করে টাকা না দেওয়ায় মোক্তারের সঙ্গে ফারুকুল ইসলামের তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোক্তার ফারুকুলকে মারধর করে। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে ফারুকুল ইসলাম অন্যদের সহযোগিতায় মোক্তারকে খুন করে।ওসি জানান, হত্যাকাণ্ডের পর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের বাসায় বাসায় অভিযান চললেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, তাঁদের বাড়ি দক্ষিণ মাদারটেকের ১২২/১ নম্বরে। বাবার নাম আতাউর রহমান। পল্টন থানায় একটি মামলা হয়েছে।