প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা পশুর বর্জ্য পরিবেশবান্ধব উপায়ে অপসারণে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে থাকবে ঢাকাসহ সারা দেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ, জেলা পর্যায়ে সমন্বয় সভার আয়োজন ও মাইকে প্রচার চালানো।সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মিহিরকান্তি মজুমদার। তথ্য বিবরণী।