রাজনীতি ও অর্থনীতি পরস্পরকে প্রভাবিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক একধরনের যুদ্ধ। এ যুদ্ধে ধংসাত্মক কিছু হয় না। বরং তরুণ প্রজন্ম সত্য-মিথ্যা যাচাই করার ও মেধা বিকাশের সুযোগ পায়, যা তাদের আগামী দিনে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার সহায়ক।স্যান্ডালিনা-প্রথম আলো বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। ৭ মার্চ ভিকারুননিসা নূন স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে এ বিতর্ক শুরু হয়েছিল। প্রধান অতিথি সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতি ও অর্থনীতি পরস্পরকে প্রভাবিত করে। কখনো কেন্দ্রীভূত অর্থনীতি থেকে অস্থিতিশীল রাজনীতির সৃষ্টি। কখনো অস্থিতিশীল রাজনীতিই অর্থনীতিকে কেন্দ্রীভূত করে। বিশেষ অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সুষ্ঠু ও স্থিতিশীল রাজনীতির বিকাশে শিশুকাল থেকেই এর চর্চা করতে হবে।প্রতিযোগিতায় ১২৫টি দলের প্রায় ৪০০ বিতার্কিক চারটি গ্রুপে অংশ নেয়। শিশু গ্রুপে ওয়াইডব্লিউসিএ চ্যাম্পিয়ন ও মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় রানার্স আপ; স্কুল গ্রুপে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন ও আইডিয়াল ডিবেটিং ক্লাব রানার্স আপ; কলেজ গ্রুপে নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন ও ভিকারুননিসা নূন কলেজ রানার্স আপ এবং ক্লাব গ্রুপে স্টুডেন্ট ডিবেটিং ফোরাম চ্যাম্পিয়ন ও গ্রুপ অব ডিবেটর রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় গার্ল অব দ্য ইয়ার ও ডিবেটর অব দ্য ইয়ার হয়েছে যথাক্রমে সাদিয়া সাহিদ ও তাসনিম প্রীতি। বক্তব্য দেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম, কোহিনূর কেমিক্যালস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক এম এ খায়ের প্রমুখ।