রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা শুরুর আহ্বান বিতার্কিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন কখনোই হবে না। এর পরিবর্তনের কথা একটি অলীক ধারণা মাত্র। কেননা এখানকার জনগণ, পরিবেশ ও ভৌগোলিক অবস্থানগত কারণে এই পরিবর্তন সম্ভব নয়। সরকারি দলের এমন যুক্তির জবাবে বিরোধী দলের বক্তব্য হলো, রাজনীতিতে অবশ্যই গুণগত পরিবর্তন সম্ভব। এর জন্য প্রয়োজন রাজনৈতিককর্মী ও নেতাদের মানসিকতার পরিবর্তন। তাহলে দেশের মানুষ উন্নয়নের রাজনীতির কিছুটা সুফল ভোগ করতে পারবে।গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতায়’ অংশগ্রহণকারীরা এভাবেই চলমান রাজনীতি নিয়ে বিতর্কে জড়ান। তাঁরা দেশের প্রথাগত রাজনীতির বলয় থেকে বের হয়ে গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার তাগিদ দেন।কলেজ পর্যায়ের দ্বিতীয় পর্বের এ প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘প্রেক্ষিত বিচারে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন একটি অলীক ধারণা মাত্র’। বিতার্কিকেরা বলেন, দেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেই গণতন্ত্রের চর্চা নেই। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের বিকল্প নেই।গত মঙ্গলবার্রশুরু্রহওয়া পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হলো কলেজ বিতর্কের দ্বিতীয়্রপর্ব, ক্লাব বিতর্কের কোয়ার্টার ফাইনাল ও কলেজ বিতর্কের বারোয়ারি।কলেজের দ্বিতীয় পর্যায়ের বিতর্কে ‘বাংলাদেশের রাজনীতিতে সামরিক প্রভাব একটি অনিবার্য অনুষঙ্গ’ ও ‘সময়ের প্রয়োজনে পশ্চিমে নয়, এবার পূর্বে তাকাই’—এ দুটি বিষয়েও পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে নামেন প্রতিযোগীরা।কলেজ বারোয়ারি বিতর্কের বিষয় ছিল, ‘স্বপ্নের খলনায়ক...’। কলেজ দ্বিতীয় পর্বে গতকালের বিজয়ী দলগুলো হলো ঢাকা কলেজ, জোসেফাইট ডিবেটিং ক্লাব, এনডিসি—অভিযাত্রী, রেসিডেন্সিয়াল ডিবেটিং ক্লাব—অনির্বাণ, নটরডেম কলেজ—সিলভার।আজ মঙ্গলবার স্কুল বিতর্কের তৃতীয় পর্ব, স্কুলের বারোয়ারি ও ক্লাব কোয়ার্টার ফাইনাল হবে। বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।