রাজপথে মিছিল সমাবেশ নিষিদ্ধ করা বে-আইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে সভা-সমাবেশের ওপর মহানগর পুলিশের নিষেধাজ্ঞা জারির বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তারা এ ধরনের নির্দেশকে স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এতে জনগণের মৌলিক অধিকার নষ্ট হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান ও মহাসচিব শামিম আল মামুন বিবৃতিতে বলেছেন, বিরোধী দলের আন্দোলনকে দমাতে সরকার উদ্দেশ্যমূলকভাবে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সংবিধান ও গণতন্ত্রের কথা বলে যারা মুখে ফেনা তুলছে, সেই সরকারই দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চলেছে। গণতান্ত্রিক বাম মোর্চা বিবৃতিতে বলেছে, সাংবিধানিক অধিকার হরণ করে মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।সমাজতান্ত্রিক দল (বাসদ) এই নিষেধাজ্ঞাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছে। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) বলেছে, আওয়ামী লীগ অতীতের স্বৈরাচারী মনোভাব থেকে মুক্ত হতে পারেনি।