প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডের প্যারামাউন্ট হাইট নামে ১৪ তলা একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের কয়েকজন ব্যবসায়ী জানান, ভবনের দোতলায় বৈদ্যুতিক সরঞ্জামের একটি কক্ষ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিজস্ব প্রতিবেদক