রান্নাবিজ্ঞানের উন্নয়নে সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রান্নাবিজ্ঞান খাতে উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও টনি খান কুলিনারি ইনস্টিটিউট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
চুক্তিতে বলা হয়েছে, দুই প্রতিষ্ঠানের রান্নাবিজ্ঞান ও হোটেল ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে দক্ষ করে তুলতে যৌথ পাঠ্যক্রম পরিচালনা করা হবে। এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে কুলিনারি ব্যবসাশিল্পের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। ধানমন্ডির টনি খান কুলিনারি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ১৪ জুলাই এ চুক্তি স্বাক্ষরিত হয়।