রামচন্দ্রপুর খালে আরও ১০টি পাকা ভবনের আংশিক উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা ওয়াসা। গতকাল ১০টি পাকা ভবনের অংশবিশেষসহ শতাধিক টিনের ঘর, টংদোকান ও বস্তিঘর উচ্ছেদ করা হয়।গতকাল সকালে আদাবর থানার কমফোর্ট হাউজিং লিমিটেডের ১৬ নম্বর রোডের কাঁচাবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রাম-চন্দ্রপুর খালের বাঁকে অবৈধ-ভাবে গড়ে ওঠা একটি একতলা ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। এর বিপরীত পাশে খালের অংশে থাকা একটি ভবনের বাইরের দেয়াল ভাঙা হয়। এ ছাড়া ওই জায়গাসংলগ্ন একটি দোতলা ভবনের রেলিং, কয়েকটি টংদোকান এবং টিনের তৈরি ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।দুপুরের পর ওয়াসার দলটি ১০ নম্বর রোডের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। ওয়াসা সূত্র জানায়, সেখানে খালের জায়গায় অসংখ্য কাঁচা-পাকা স্থাপনা ছিল। সেগুলোর বাসিন্দাদের বেশির ভাগই ছিল পোশাকশ্রমিক, রিকশাচালক ও দিনমজুর। অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে এসব স্থাপনা থেকে মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। এ সময় বেশির ভাগ বাসিন্দা নিজে থেকেই তাদের মালামাল সরিয়ে নেয়। পরে স্থাপনাগুলো বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন প্রথম আলোকে বলেন, রাম-চন্দ্রপুর খালের জায়গায় আর অল্প কিছুসংখ্যক কাঁচা-পাকা স্থাপনা রয়েছে। আগামী শনিবার সেগুলো উচ্ছেদ করা হবে।এলাকাবাসী জানান, এর আগেও কয়েক দফা অভিযানে খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভাঙা হয়েছিল। কিন্তু উপযুক্ত তদারকির অভাবে আবার গড়ে ওঠে। নিয়মিত তদারকি করা না হলে এবারও একই অবস্থা হবে।অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিরুদ্দিন, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন প্রমুখ।