রামপাল বিদ্যুৎকেন্দ্র ও টিকফা না করার আহ্বান বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ প্রকল্প করার তৎপরতা বন্ধ করা’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী টিকফা’ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান ও ১০ দফা দাবিতে এক সমাবেশে এ আহ্বান জানান মোর্চার নেতারা। মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক, জুনায়েদ সাকী, আবদুস সাত্তার প্রমুখ।