রামপুরা ব্রিজে যানজট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরা ব্রিজ–সংলগ্ন হাতিরঝিল এলাকায় যানজট নিরসনে নানা উদ্যোগ নিয়েছে নবগঠিত রামপুরা ট্রাফিক জোন। এর ফলে ওই এলাকায় এরই মধ্যে ট্রাফিক শৃঙ্খলা ফিরে এসেছে বলে দাবি করছে তারা।
ট্রাফিক পুলিশ বলছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন গাড়ির যত্রতত্র পার্কিং ও উল্টো পথে চলা বন্ধ, হকার উচ্ছেদ এবং রিকশা পার্কিংয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া রিকশা চলাচলে আলাদা লেন তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। রামপুরা ব্রিজে এখন আর কোনো যানজট নেই।
রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যত্রতত্র যাত্রী ওঠানো বন্ধ করা ও রিকশা চলাচল শৃঙ্খলায় নিয়ে আসাই তাঁদের মূল লক্ষ্য।