রামপুরায় দম্পতিকে ছুরিকাঘাত করে দুর্ধর্ষ ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা জার্মান প্রবাসী মিজানুর রহমান ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করে ওই বাসা থেকে ১৪ হাজার ইউরো, দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে। আহত মিজান-রিতা দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রামপুরা থানার ওসি সাইদুর রহমান বলেন, দুর্বৃত্তদের সংখ্যা পাঁচজনের কম থাকায় ডাকাতির মামলা না নিয়ে থানায় দস্যুতার মামলা নেওয়া হয়েছে।