রামপুরায় পয়োনিষ্কাশন লাইনে বিস্ফোরণ পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল শনিবার পয়োনিষ্কাশন লাইনে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, গতকাল সকালে রামপুরার মূল সড়কের পাশে মোল্লা টাওয়ারসংলগ্ন সড়কে স্যুয়ারেজের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ম্যানহোলের ঢাকনা ছিটকে পড়ে। এ সময় অন্তত পাঁচজন পথচারী আহত হয়। তিনি বলেন, ওই লাইনগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। তাই গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে।