রামপুরায় বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে গতকাল সোমবার দুপুরে রাফানা আক্তার বিথী (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক প্রথম আলোকে জানান, স্বামী বখতিয়ার চৌধুরীর সঙ্গে বনশ্রীর বাসায় থাকতেন রাফানা। বাড়ির মালিক আবু ইউনুস চৌধুরী বলেন, গতকাল সকালে ডাকাডাকির পরও সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে তিনি থানায় এসে বিষয়টি জানান। বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে রাফানার লাশ উদ্ধার করে। এ সময় বেশ কয়েকটি বড়ি ও একটি চিরকুট উদ্ধার করা হয়। বখতিয়ার চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান থানায় বলে জানা গেছে।পুলিশ জানায়, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে, ঘটনার তদন্ত করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।