রামপুরায় বাসে অগ্নিসংযোগ-ভাঙচুরের মূল হোতাসহ গ্রেপ্তার ৪: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জেরে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ‘মূল হোতা’ মনির হোসেন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান আজ বুধবার এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা ও কুমিল্লা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চারজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা আড়াইটায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি।

গণপরিবহনে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাসের চাপায় নিহত হয় স্কুলশিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম।

মাইনুদ্দিন রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

মাইনুদ্দিন নিহত হওয়ার পর রামপুরায় কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।

বাসে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা করে।