রামপুরায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরায় গতকাল রোববার দুপুরে কামরুল ইসলাম (২৩) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার এসআই আতাউর রহমান বলেন, রামপুরার একটি মেসে থাকতেন কামরুল। গতকাল দুপুরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মৃতের বাবা সফিউল আলম বাদী হয়ে রামপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। কামরুলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে। গতকাল সন্ধ্যায় খিলগাঁওয়ের তিলপাপাড়ায় মো. বাপ্পা (২২) নামের পোশাক কারখানার এক কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাপ্পার বন্ধু মো. শরীফ বলেন, তিলপাপাড়ায় বাপ্পা থাকেন। সন্ধ্যায় সুমন নামে তাঁদের আরেক বন্ধু বাপ্পাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।