রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ১৬তম বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ১৬তম বার্ষিকী আজ ১৭ আগস্ট। ১৯৯২ সালের এই দিনে তোপখানা কার্যালয়ের সামনে তাঁকে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন।মেনন হত্যাচেষ্টার তদন্ত ও বিচার না হওয়ায় পার্টির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাচেষ্টার পেছনে সেই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত রয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ দায়সারা তদন্ত করে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পার্টির পক্ষ থেকে পুনঃ তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের পদক্ষেপ নেওয়া হলেও কোনো কাজ হয়নি। পার্টির পক্ষ থেকে বলা হয়, হত্যাচেষ্টার ঘটনায় সারা দেশে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তা নেওয়া হয়নি।