‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে রাজধানীতে কয়েকজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর স্বামীবাগে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকজনকে আটক করেছে র্যাব। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি। র্যাবের ভাষ্যমতে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গোপন খবরের ভিত্তিতে বিকেলে র্যাব-৩–এর একটি দল স্বামীবাগের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় কয়েকজনকে আটক করে র্যাব কার্যালয়ে নেওয়া হয়।
খন্দকার আল মঈন আরও বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুক্রবার আটক ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। আর অভিযোগের সত্যতা পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে।