রাসায়নিকযুক্ত ১০ মণ আম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কয়েকটি ফলের আড়ত ও সুপারস্টোরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ১০ মণ আম ও চার কেজি আঙুর ধ্বংস এবং দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় প্রিন্স বাজার ও আগোরা সুপার স্টোরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত ওই দুটি প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা আমে ক্যালসিয়াম কার্বাইড ও আঙুরে ফরমালিনের উপস্থিতি পান। এ কারণে প্রিন্স বাজারের ব্যবস্থাপক আবদুল্লা আল মামুনকে এক লাখ টাকা জরিমানা এবং ৮০ কেজি আম ও চার কেজি আঙুর নষ্ট করে ফেলা হয়। অন্যদিকে আগোরা সুপার স্টোরের ১৬০ কেজি আম ধ্বংস ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আশিক মাহমুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন আরেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১০ ও শেওড়াপাড়ার আমের আড়তে অভিযান চালান।