রাসায়নিকের গুদাম সরানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসায়নিক দ্রব্যের গুদাম ও কারখানাগুলো রাজধানী থেকে সরিয়ে নতুন একটি শিল্পনগরে স্থাপনের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বুধবার সংগঠনটি রাজধানীর নিমতলীতে ‘আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের শিল্পকারখানা, গুদাম ও দোকান উচ্ছেদ কর’ স্লোগান নিয়ে মানববন্ধন করে এ দাবি জানায়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, আরও বিপর্যয় এড়াতে রাজধানী থেকে গুদামগুলো সরানো দরকার। মানববন্ধনে উপস্থিত ছিলেন আবু নাসের খান, আহসান হাবিব, ইবনুল সাঈদ, গাজী লুৎফুল কবীর, মোহাম্মদ শহীদ, সাবেরা বেগম, অঞ্জলি সরকারসহ ওই অঞ্চলের বাসিন্দারা।