রায়সাহেব বাজারে সড়ক ও ফুটপাত উন্নয়নফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেন এবং ধোলাইখাল সড়ক ও ফুটপাত উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন l ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেন এবং ধোলাইখাল সড়ক ও ফুটপাত উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেন এবং ধোলাইখাল সড়ক ও ফুটপাত উন্নয়নকাজের ফলক উন্মোচন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল সোমবার বেলা ১১টায় রায়সাহেব বাজার মোড়ে এ ফলক উন্মোচন করা হয়। এলাকা দুটি ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে।
অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, একযোগে নগরীর ৩০০টি সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া আগামী এক বছরের মধ্যে ডিএসসিসির সব ওয়ার্ডে ১৫ হাজার ডাস্টবিন বসানো হবে। ঢাকাকে বাসযোগ্য সুন্দর নগরীতে পরিবর্তন করতে সবার সহযোগিতা দরকার।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন সাঈদ খোকন। এ সময় তা তাৎক্ষণিক সমাধানে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।