রায়েরবাগে তরুণীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাগে গতকাল রোববার বিকেলে বিউটি আক্তার (২৫) নামের এক তরুণী কীটনাশক পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিউটি আক্তার তাঁর মা-বাবার সঙ্গে রায়েরবাগে থাকতেন। ওই এলাকার বাসিন্দা আবদুল মান্নানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তাঁদের মনোমালিন্য হয়। এরপর ওই যুবক এলাকা ছেড়ে চলে যান। তাঁর কোনো নাম-ঠিকানা জানেন না বিউটি। এই ক্ষোভে তিনি তাঁর বাসায় কীটনাশক পান করেন৷

কদমতলী থানার এসআই আজহারুল ইসলাম বলেন, কীটনাশক পান করে বিকেলে থানায় আসেন বিউটি৷ এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়৷ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাঁর জ্ঞান ফিরেছে।