রায়েরবাজারে কবরস্থান নির্মাণের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাজার বধ্যভূমির পাশে কবরস্থান নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রায়েরবাজার ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটি’র ব্যানারে মানববন্ধন করা হয়।এ সময় ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এতে স্থানীয় নিম্নআয়ের লোকজনকে ‘জ্যান্ত কবর দেওয়া’ হবে, যা স্থানীয় বাসিন্দারা কখনো মেনে নেবেন না। রায়েরবাজারে যেন আড়িয়ল বিলের পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে খেয়াল রাখা উচিত বলে তাঁরা মন্তব্য করেন।কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।