রিউমাটোলজি সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করেছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। দিনটি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে দিনভর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামা বাতরোগ বিশেষজ্ঞরা এতে হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও প্রতিকার, গিটে বাতের চিকিৎসার বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। সারা দেশ থেকে প্রায় ৮০০ চিকিৎসক এ সম্মেলনে অংশ নেন।সকালে সম্মেলনের উদ্বোধন করেন রিউমাটোলজি সোসাইটির সভাপতি এম এন আলম। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. তাহির। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।