প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাতে ভোগা মানুষের সেবায় রিউম্যাটোলজি স্পেশালাইজড ক্লিনিক চালু হয়েছে। বহির্বিভাগে এক নম্বর ভবনের ৪০৯ নম্বর কক্ষে রোগীরা বিশেষায়িত এ ক্লিনিকের সেবা পাবেন। গতকাল ক্লিনিকটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান।
রিউম্যাটোলজি স্পেশালাইজড ক্লিনিকের বিষয়ে রিউম্যাটোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান মিনহাজ রহিম চৌধুরী বলেন, ১২০টি বড় ধরনের রোগসহ ছয় শর বেশি রোগ রিউম্যাটোলজির অন্তর্ভুক্ত। সাধারণ মানুষ রিউম্যাটোলজি বলতে শুধু বাতজ্বরকেই জানেন। তিনি বলেন, ১৮ থেকে ৪০ বছর বয়সী পুরুষ এবং ২১ থেকে ৫০ বছর বয়সী নারীরা বাতে ভুগে থাকেন। গিঁটে, কোমরে, হাড়ের সংযোগস্থলের ব্যথা পরে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেও ছড়িয়ে পড়ে। এ থেকে রোগী একসময় পঙ্গু হয়ে যান। বিজ্ঞপ্তি|