রিও সম্মেলনে বাংলাদেশের করণীয় নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও নগরে আগামী ২০-২২ জুন অনুষ্ঠেয় জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন সামনে রেখে বাংলাদেশের করণীয় নিয়ে ‘টেকসই উন্নয়ন, সবুজ প্রবৃদ্ধি ও রিও+২০: নাগরিক সমাজ প্রেক্ষিত’ বিষয়ে এক জনপরামর্শ সভা গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এর আয়োজন করে। বক্তব্য দেন বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী আতিক এ রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন, জাতীয় টিআইবির জাকির হোসেন খান, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী রওনাক হোসেন, সম্পাদক হাসান হাফিজ প্রমুখ। সভাপতিত্ব করেন এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী।সভায় বক্তারা আগামী রিও+২০ সম্মেলন এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে বাংলাদেশের অবস্থানপত্র সম্পর্কে আলোচনা করেন।