রিকশা হারানোর দুঃখে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকার একটি বাড়ি থেকে পুলিশ আল-আমিন (২৮) নামের এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে পুলিশ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।আল-আমিন ভাড়ায় রিকশা চালাতেন। গত সোমবার লালবাগের শহীদনগর এলাকা থেকে রিকশাটি চুরি হয়ে যায়। এ কারণে তাঁর মন খারাপ ছিল। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। আল-আমিন পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকায় ভাড়া থাকতেন।কামরাঙ্গীরচর থানার ওসি সফিকুর রহমান বলেন, রিকশাচালক আল-আমিনের মৃত্যুর কারণ জানা যায়নি।