রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় লেগুনার ধাক্কায় এক রিকশাচালক মারা গেছেন। তাঁর নাম আক্কাস কাজী (৪০)। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আক্কাস কাজীর গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

খিলগাঁও থানা পুলিশ জানায় ভোর ছয়টার দিকে খিলগাঁও পুরোনো পুলিশ ফাঁড়ির সামনে রিকশা চালিয়ে যাচ্ছিলেন আক্কাস। এ সময় একটি লেগুনা তাঁর রিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আক্কাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকাল সোয়া আটটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।